টঙ্গীবাড়ীতে পাঞ্জেরি মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

0
157
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরী মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এগারো প্রজাতির প্রায় ২৫০ টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

এ সময় পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি নু-আলম বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও একযোগে মিতারা ও বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছ বিতরণ করি। পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই।

এই সময় উপস্থিত ছিলেন মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার মন্ডল,বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েমা ইসরাত, সহকারী শিক্ষক ও পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here