চিন্ময় দাসের মুক্তির দাবিতে পেট্রাপোল সীমান্ত অবরোধের হুমকি বিজেপি নেতার

চিন্ময় দাস বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মের প্রচারক, এবং তাকে গ্রেপ্তার করা পুরোপুরি মৌলবাদী মনোভাবের পরিচায়ক।

0
221

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে পেট্রাপোল সীমান্তে অবরোধ করা হবে। বুধবার, তিনি কলকাতাস্থ বাংলাদেশ মিশনে গিয়ে এই দাবির প্রতি শক্ত অবস্থান প্রকাশ করেন। শুভেন্দুর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সনাতন ধর্মের প্রচারক চিন্ময় দাসের গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে মিশনে পৌঁছান।

শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, “রোববারের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি না দিলে, সোমবার সকাল ১০টা থেকে পেট্রাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সব পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে। আমি নিজে এই আন্দোলনের নেতৃত্ব দেব। তবে যাত্রীবাহী বাসগুলোকে ছাড় দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এখনও পর্যন্ত চিন্ময় দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মের প্রচারক, এবং তাকে গ্রেপ্তার করা পুরোপুরি মৌলবাদী মনোভাবের পরিচায়ক।”

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর চলমান আক্রমণের বিরুদ্ধে মুখ খুলে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বাংলাদেশে সনাতনীদের ওপর আক্রমণ বাড়ছে, এবং প্রয়োজনে কলকাতায় প্রতিবাদ করতে গিয়ে আগুন জ্বালানো হবে।”

এছাড়া, প্রতিনিধি দলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য জানান। এ সময় মিশনের কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন এবং প্রথম সচিব (রাজনৈতিক) তুসিতা চাকমা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here