মামলায় জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট ঊর্মি

ফেসবুকে বিতর্কিত মন্তব্যের কারণে ৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।

0
240

জুলাই-আগস্টের গণহত্যা এবং ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মি জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

বাদীপক্ষ তার জামিনের বিরোধিতা করলেও উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ জামিন মঞ্জুর করেন।

গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেন, যেখানে তিনি জুলাই-আগস্টের গণহত্যার শহীদদের প্রতি অবমাননাকর মন্তব্য করেন। সরকারের দায়িত্বশীল পদে থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিষোদগারমূলক বক্তব্য দেন।

গত ৮ অক্টোবর গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা দায়ের করেন। ফেসবুকে বিতর্কিত মন্তব্যের কারণে ৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here