‘আন্দোলনের একটা মাস পযর্ন্ত আমাদের ঘুম ছিল না খাওয়া ছিল না, আর আমাদেরকে ফ্যাসিসের দোসর বানান’। শনিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ওলামা মাশায়খে আইম্মা পরিষদ আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (শায়েখ চরমোনাই) এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি বলেন, জুলাই আগষ্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, একজন আলেমকে বের করেন তো দুইজন না। ইসলামী আন্দোলনের আলেম ব্যতিত নেতা ব্যতিত একজন আলেম দেখান তো দুইজনের দরকার নাই। একজনের ছবি দেখান তো? কি করতেন কি বলতেন বলেন। আজ আপনাদের মুখ কোথায় থাকত। আজ বহুত বড় বড় কথা বলতেছেন বহুত বড় বড় দাবি করতেছেন । আপনাদের পায়ের নিচে মাটিই থাকত না সব সরে যাইত। আজকে যাদের কারনে মুখ উচু করে হাটতেছেন গৌরব করতেছেন। আপনি জানেন কি ছাত্র আন্দোলনের ছেলেরা কিভাবে মাঠে নামার জন্য চেষ্টা করছে। আপনি জানেন আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি। কিভাবে কি করেছি। একটা মাস পযর্ন্ত আমাদের ঘুম ছিল না খাওয়া ছিল না। আন্দোলন শুরু হয়েছে পহেলা জুলাই আর আমরা ঘোষণা দিয়েছি ৫ই জুলাই । যখন কেউ জানতই না তখন আমরা আন্দোলন শুরু করেছি। আর আমাদেরকে ফ্যাসিসের দোসর বানান। বলেন বলতে থাকেন আল্লাহ দেখতেছে।
তিনি আরো বলনে, আমার কথা হলো আমার থেকে নতুন কিছু জানার দরকার নেই শুধু কোরান হাদিসে যা আছে তাই আমল করুন।
জাতীয় ওলামা মাশায়খে আইম্মা পরিষদের উদ্যোগে বেলকুচি শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ওলামা সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুূল হক আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সামাদ প্রমূখ।

