কুমিল্লা থেকে ফেরার পথে এবার দুর্ঘটনার শিকার হাসনাতের গাড়ি

আজ কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে আবারও দুর্ঘটনার শিকার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িটি।

0
297

চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তি ইউনিয়নের হাজী রোড মোড়ে দুর্ঘটনার পর আবারও দুর্ঘটনা শিকার হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে পৌঁছালে পেছন থেকে একটি মিনি পিকআপ ধাক্কা দিলে দুর্ঘটনার শিকার হয় তার গাড়িটি।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক, নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তোর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি তার ফেসবুকে লেখেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে! এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন?

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন হাসনাত ও সারজিস। জানা যায়, লোহাগাড়ার চুন্তি ইউনিয়নের হাজী রোড মোড়ে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকারটির।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here