বায়ুদূষণে আজ ঢাকার কী অবস্থা?

0
61

কয়েকদিন ধরেই সহনীয় পর্যায়ে রয়েছে রাজধানী ঢাকার বাতাস। আজ সোমবার বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টা ১৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।

গতকাল রবিবারও সহনীয় পর্যায়েই ছিল ঢাকার বাতাস, বায়ুমান ছিল ৯০। বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান বেশ নিচের দিকে। গতকাল এই তালিকায় রাজধানীর অবস্থান ছিল ১১, আজ নেমে এসেছে ৫৮তে।

আজ তালিকায় শীর্ষে আছে কুয়েতের কুয়ে সিটি। শহরটির বায়ুমান ১৭৯, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো-বাহরাইনের মানামা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের লাহোর ও জাপানের টোকিও। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৫, ১৫৩, ১৩৯ ও ১১৭।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে ‘বিশুদ্ধ বাতাস’ ধরা হয়। ৫১-১০০ হলে তা ‘সহনীয়’। ১০১-১৫০ এর মধ্যে হলে ‘সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর’। ১৫১-২০০ হলে ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস ‘দুর্যোগপূর্ণ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here