যুদ্ধবিরতির পরদিনই দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার এসব এলাকায় ট্যাংক হামলায় মারকাবা এলাকায় দুজন আহত হন। ইসরায়েলের দাবি, সেখানে সন্দেহভাজনদের উপস্থিতি দেখা গেছে।
গতকাল বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন ছাড়ার কথা। তবে হামলার ঘটনায় উত্তেজনা বাড়ছে।
এর আগে, ইসরায়েলের হামলায় লেবাননে ৩,৮০০ জনের বেশি নিহত হন। এখনো সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনা ও নজরদারি ড্রোনের উপস্থিতি দেখা যাচ্ছে।

