বাসচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

0
87
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ জানান, ঢাকা থেকে জামালপুরগামী মাহি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সামনের দিক থেকে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারীসহ দুই জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও এক নারী মারা যান। আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here