সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কমর্রত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের পুত্র।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাৎক্ষনিক তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে শেষে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

