থিটু দ্বীপের কাছে ৬০ চীনা জাহাজ, উদ্বেগে ফিলিপাইন

ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র রয় ত্রিনিদাদ এটিকে "অবৈধ উপস্থিতি" বললেও তা নিয়ে বড় উদ্বেগ প্রকাশ করেননি। তিনি জানান, চীনা জাহাজের উপস্থিতি ফিলিপাইনের নির্মাণ প্রকল্পে প্রভাব ফেলতে পারে।

0
219

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের কৌশলগত থিটু দ্বীপের কাছে ৬০টি চীনা জাহাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিছু জাহাজ দ্বীপ থেকে মাত্র দুই নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র রয় ত্রিনিদাদ এটিকে “অবৈধ উপস্থিতি” বললেও তা নিয়ে বড় উদ্বেগ প্রকাশ করেননি। তিনি জানান, চীনা জাহাজের উপস্থিতি ফিলিপাইনের নির্মাণ প্রকল্পে প্রভাব ফেলতে পারে।

থিটু দ্বীপ চীনের সুবি রিফ ঘাঁটির কাছে অবস্থিত। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ফিলিপাইনের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে বেইজিং। এ নিয়ে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here