সিরাজগঞ্জের বেলকুচিতে কাঠাল ও মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। সম্পর্কে আপন ভাই বোন। তাদের পিতা নুরুল হক স্থানীয় তাঁত কারখানায় শ্রমিকের কাজ করেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সাথে কাঠাল-মুড়ি খায় শিশু বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যে পর্যায়ক্রমে দুই শিশুই অসুস্থ হয়ে পরে।
অসুস্থ শিশুদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।
বাদ মাগরিব স্থানীয় পারিবারিক কবরস্থানে দুই শিশুর লাশ দাফন করা হয়। তাদের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

