টঙ্গীবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদদের স্বরণে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

0
83

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলার আয়োজনে শুক্রবার বিকেল ৫:৪৫ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল প্রাথমিক বিদ্যালয় ও স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন রকমের ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়৷ এর আগে আছর নামাজ শেষে বেশনাল মসজিদে জুলাই আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব মো: জাহিদ হাসান বলেন, গত বছরের ১৮ জুলাই বেশনাল চৌরাস্তা থেকে আমাদের প্রথম আন্দোলন শুরু হয় সেই দিনটাকে স্মরণ করে এবং জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় ও শহীদদের স্বরণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সেই সাথে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করেছি।

এই দিনটাকে সব সময় এভাবেই স্মরণ করে যাবো আমরা।

এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আবু বক্কর শেখ, শিশির, আব্দুল আলিম, সাইফুল, সাজিত, সোহানা, সুমাইয়া সায়লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here