বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা সংকটাপন্ন

0
47

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় ভর্তি আছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থা ৮ জনের। এছাড়া গুরুতর অবস্থায় ১৩ ও বাকি ২৩ জন মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে মোট ৪৪ জন ভর্তি আছে। এর মধ্যে ৩৭ জন শিশু। দগ্ধ ১৩ জনের অবস্থা ‘সিভিয়ার’ এবং ২৩ জন ইন্টারমিডিয়েট। শেষ ধাপের রোগীরা দ্রুত সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসেছেন। তিনিসহ এই হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করছেন।

অধ্যাপক মো. নাসির উদ্দিন বলেন, প্রতি ঘণ্টায় ঘণ্টায় রোগীদের অবস্থা মূল্যায়ন করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে থাকা রোগীকে সিভিয়ার ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে। একইভাবে সিভিয়ার হিসেবে বিবেচিত রোগীর অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here