জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো সুনামগঞ্জে এসেছেন এনসিপির নেতৃবৃন্দ। দুপুরে সুনামগঞ্জে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে অনুষ্ঠিত হবে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে পদযাত্রা ও সমাবেশ শেষে রাতেই সুনামগঞ্জে এসে পৌঁছেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারাসহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ।
এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, ‘সকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে সুনামগঞ্জে শুরু হবে পদযাত্রা। সে পদযাত্রা সুনামগঞ্জ শহর প্রদক্ষিণ করে আলতাফ স্কয়ারে এসে সমাবেশে মিলিত হবে।’
সুনামগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতৃবৃন্দ সিলেটের পথে যাত্রা শুরু করবেন।

