খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২, গুরুতর আহত ১

0
83
প্রতীকী ছবি

খাগড়াছড়ি সদর উপজেলার ৩ নম্বর গোলাবাড়ি ইউনিয়নের বড়পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন—পঙ্কজ ত্রিপুরা (৫০), পিতা মুচী কুমার ত্রিপুরা এবং উপেন ত্রিপুরা (৩০)। আহত ব্যক্তির নাম চন্দ্ররাণী ত্রিপুরা (২৪), তিনি ধনবিকাশ ত্রিপুরার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বড়পাড়া এলাকার রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের সার্ভিস তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই উপেন ত্রিপুরার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পঙ্কজ ত্রিপুরাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চন্দ্ররাণী ত্রিপুরা বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যুতের তার ঝুলে ছিল। বিষয়টি বারবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজনের মধ্যে পঙ্কজ ত্রিপুরাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here