গাজার যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেলে দায় হামাসের: ট্রাম্প

0
64

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে হামাস গাজার যুদ্ধবিরতিতে রাজি হতে অস্বীকৃতি জানাচ্ছে। সমস্ত ইসরায়েলি বন্দীদের মুক্তির পরে কী হবে- এ কারণেই তারা ভয় পাচ্ছে বলে দাবি ট্রাম্পের।

শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের মন্তব্য থেকে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধের স্থায়ী সমাপ্তির গ্যারান্টি দিতে প্রস্তুত নয়। বরং গাজা থেকে ইসরায়েলি বন্দীদের বের করে আনার জন্য একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি করতে চাচ্ছে তারা। কিন্তু হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি।

সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চূড়ান্ত জিম্মিদের কাছে পৌঁছে গেছি এবং তারা জানে চূড়ান্ত জিম্মিদের পাওয়ার পর কী হবে। মূলত এই কারণেই তারা কোনো চুক্তি করতে চায়নি।’

যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার জন্য কেবলই ফিলিস্তিনি দলটিকে দায়ী করেছেন ট্রাম্প, এবং এর দায় হামাসকে নিতে হবে বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘হামাস আসলে কোনো চুক্তি করতে চায়নি। আমার মনে হয় তারা মরতে চায় এবং এটি খুবই খারাপ।’

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মারাত্মক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এলো। এর ফলে গাজায় ত্রাণ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের প্রবাহ ব্যাহত হচ্ছে।

এদিকে আন্তর্জাতিকভাবে গাজায় ইসরায়েল কর্তৃক আরোপিত অবরোধের নিন্দা প্রকাশ পাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকেও সামালোচনা এসেছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গাজায় মানবিক সাহায্য প্রদানে অস্বীকৃতিকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে সমালোচনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here