ছওয়াবের উদ্যোগে ২০ অসহায় পরিবারের মাঝে রিকশা বিতরণ

0
44

রাজধানী ঢাকায় অসহায় পরিবারের মাঝে রিকশা বিতরণ করেছে বেসরকারি ও সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘ছওয়াব’ (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ)।

গত মঙ্গলবার মিরপুর-৬ এ অবস্থিত মুকুল ফৌজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে রিকশা বিতরণ করা হয়। কর্তৃপক্ষ জানায়, ‘জীবিকায়ন প্রকল্প’ এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে ছওয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আনোয়ার গার্লস কলেজের অধ্যক্ষ কর্ণেল আব্দুল বাতেন।

তিনি বলেন, ছওয়াবের সহযোগিতায় সুবিধাভোগী পরিবারগুলোর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

ছওয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ‘ছওয়াব দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে। এই রিকশা বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) আবু সাঈদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here