অসুস্থতা ও বিভিন্ন দিক বিবেচনায় জামিনের শর্তে ‘এক টাকার খবর’ সম্পাদক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, মুন্নী সাহাকে স্থানীয় জনতা আটক করলে পুলিশ তাকে উদ্ধার করে। ডিবিতে আনার পর প্যানিক অ্যাটাকের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় জামিন নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে রাত ৯টার পর কারওয়ান বাজারে অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গেলে জনতার তোপের মুখে পড়েন তিনি। তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে ডিবির কাছে হস্তান্তর করে। মুন্নী সাহার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে।

