জীবনের বড় অভিজ্ঞতার মুখোমুখি তাপসী পান্নু

মাঝে মাঝে ব্যাক সিটে বসাও ভালো। অর্থাৎ, ভালো কিছু করার পর কিছু না করেও উপভোগ করা উচিত।

0
196

বলিউডের প্রতিভাবান অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি তাঁর অভিনয় ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। রাজকুমার হিরানি পরিচালিত ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাঙ্কি’ তে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। সিনেমাটিতে শাহরুখ খান, ভিকি কৌশল, বোম্মান ইরানি এবং দিয়া মির্জাসহ আরও অনেক তারকা অভিনয় করেছিলেন।

তাপসী বলেন, বড় তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনেক কিছু শেখায়। তবে অনেকেই কিং খান বা সালমান খানের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দ্বিধাগ্রস্ত হন, কারণ তাঁদের উপস্থিতি স্বাভাবিকভাবেই অন্যান্য অভিনেতাদের প্রাধান্য কিছুটা কমিয়ে দেয়। তবে তাপসী এই পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখেন। তাঁর কথায়, মাঝে মাঝে ব্যাক সিটে বসাও ভালো। অর্থাৎ, ভালো কিছু করার পর কিছু না করেও উপভোগ করা উচিত।

‘ডাঙ্কি’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাপসী বলেন: রাজকুমার হিরানি, শাহরুখ খান এবং ভিকি কৌশলের মতো তারকাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আমি জানতাম, তাঁদের সঙ্গে থাকলে আমি নিশ্চিন্তে আমার কাজটা করতে পারব।

তাপসীকে সর্বশেষ দেখা গেছে ‘ফির আই হাসিনা দিলরুবা’ সিনেমায়। এটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাসিন দিলরুবা’ সিনেমার সিক্যুয়েল। বিক্রান্ত মেসি এবং সানি কৌশলের সঙ্গে এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here