বলগেটের ধাক্কায় ট্রলার ডুবি, ২ জনের লাশ উদ্ধার

0
50

নোয়াখালীর হাতিয়ায় বলগেটের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবির ঘটনায় সাকিব উদ্দিন (১৭) ও আরাফাত (১৩) নামে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এতে আহত হয়েছে আরও দুজন।

সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাকিব চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। আরাফাত সূখচর ইউনিয়নের ৮নং ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- আপছার এবং রহমান।

জেলেরা জানায়, সোমবার ভোরে মাছধরা শেষে তীরের পাশে ট্রলারটি নঙ্গর করা ছিল। ট্রলারে আফছারসহ চারজন ঘুমিয়ে ছিলেন। পরে রাত ৩ টার দিগে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা একটি বলগেট ধাক্কায় ঘটনাস্থলে উল্টে যায় ট্রলারটি। এ সময় তারা চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। ঘটনার এক ঘন্টা পর নদীতে ভাসমান অবস্থায় একজনরে লাশ উদ্ধার করা হয়। দুপুরের দিকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

পাশে থাকা জামসেদ নামে এক জেলে জানান, আহত জেলেদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় বলগেটটি উত্তর দিগে চলে যায়। অন্ধকার থাকায় বলগেটটি চিন্তে পারেনি বলে জানান তিনি।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে সকালে একজনের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা আরও একজনের লাশ উদ্ধার করে বলে খবর পেয়েছি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here