সাতক্ষীরায় একনলা বন্দুক, ১৪ রাউন্ড গুলিসহ আটক ৩

0
61

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র-গুলি সহ তিন আসামীকে আটক করেছে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার ( ৭আগস্ট) শ্যামনগর থানার এসআই মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অভিযানে সেনাবাহিনী ১টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শর্ট গানের গুলি, ৩টি বার্টুন ফোন ও ৩টি স্মাট জব্দ করে।

আটককৃতরা হলো- উপজেলার কালিঞ্চী গ্রামে আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামে আঃ সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামে মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)।

থানাসূত্রমতে জানা যায়, গত ৬ আগস্ট বিকাল ৪ টার সময় উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালায় সেনা সদস্যরা। অভিযান চালিয়ে তিন আসামী ও জব্দকৃত অ*স্ত্র-গু*লি উদ্ধার করে কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে কালিগঞ্জ সেনা সদস্যরা আজকে বিকেলে আসামী ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করেন।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, এঘটনায় শ্যামনগর থানায় মামলা চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চোরা চালান, মানব পাচার, অস্ত্র আইন সহ মা*দক দ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here