রাজধানীতে বন্ধুর বাসার তৃতীয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

0
63

রাজধানীর লালবাগ থানার ৩ নং জগন্নাথ শাহ লেনে বন্ধুর বাসার তৃতীয় তলার ছাদ থেকে পড়ে সোলাইমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি রেস্টুরেন্টে চাকরির পাশাপাশি লেখাপড়া করতেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সোলাইমানকে হাসপাতালে আনা ওই বাড়ির মালিক মাইনুদ্দিন জানান, ছোটবেলা থেকেই আমার ছেলে এবং সোলাইমান একসাথে লেখাপড়া করত। সোলাইমান রাতে ডিউটি শেষ করে আমাদের বাসায় আসে। পরে আমার ছেলে ও সোলাইমান বাসার ছাদে বসে গল্প করছিল। সোলাইমান আমার ছেলেকে জানায় তার শরীরটি দুর্বল লাগছে। এরপর আমার ছেলে জানায় তাহলে তুই বাসায় চলে যা। তখন আরেকটু বসে চলে যাওয়ার কথা জানায় সোলাইমান।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর হঠাৎ তিন তলার ছাদের রেলিং এর পিছন দিক থেকে সোলাইমান নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোলাইমান অনার্সে লেখাপড়ার পাশাপাশি একটি রেস্টুরেন্টেও চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here