সুনামগঞ্জে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

0
1
সুনামগঞ্জে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় কাতান শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিত ভৌমিক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সীমান্তবর্তী ষোলঘর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে আটটি বস্তায় রাখা ভারতীয় কাতান শাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাড়িগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে এনে ওই বাড়িতে মজুত রাখা হয়েছিল।

তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঢাকা পোস্টকে বলেন, গতকাল রতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here