রাত পোহালেই নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ে

নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার এ বিয়ে শুধু তাদের জীবনের নয়, দক্ষিণী তারকাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

0
138

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধুলিপালার বিয়ে নিয়ে তুমুল উত্তেজনা তাদের ভক্তদের মধ্যে। আগামীকাল, ৪ ডিসেম্বর, হায়দরাবাদের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা স্টুডিয়োতে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। আক্কিনেনি পরিবারের পারিবারিক ঐতিহ্য ধরে রাখার জন্যই এ জায়গা বেছে নেওয়া হয়েছে।

নাগা চৈতন্য তাঁর ঠাকুরদা আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিয়ের দিনে পরবেন ঐতিহ্যবাহী ‘পঞ্চা’। এই স্টুডিয়োটি ১৯৭৬ সালে তার ঠাকুরদা প্রতিষ্ঠা করেছিলেন। তাই পরিবারের প্রবীণ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতেই এখানকার আয়োজন। বিয়ের পুরো অনুষ্ঠান হবে আট ঘণ্টা ধরে।

অন্যদিকে, শোভিতা বিয়ের জন্য বেছে নিয়েছেন ঐতিহ্যবাহী শাড়ি। ধারণা করা হচ্ছে, তিনি পরবেন সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি কিংবা অন্ধ্রপ্রদেশের বিখ্যাত পন্ডুরুর হাতে বোনা সাদা খাদি শাড়ি।

বিয়েতে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের উপস্থিত থাকার কথা নিশ্চিত হয়েছে। ‘পুষ্পা ২’-এর প্রচারে ব্যস্ত থাকলেও তিনি সহ-অভিনেতা নাগার বিয়েতে অংশ নেবেন। বিয়েতে শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও নিকট বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।

সামাজিক মাধ্যম জুড়ে চলছে তাদের বিয়ে নিয়ে আলোচনা। যদিও অন্যান্য সেলেব্রিটি বিয়ের মতো এ অনুষ্ঠানে কোনো অতিরিক্ত আড়ম্বর বা প্রচার নেই। নাগা ও শোভিতা বরাবরই ব্যক্তিগত জীবন গোপন রাখার পক্ষে।

আগামীকাল এই বিবাহবাসরে তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবেন, পরিবারের রীতি আর শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ভক্তরা অপেক্ষায় রয়েছেন নবদম্পতির প্রথম ছবি দেখার জন্য।

নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার এ বিয়ে শুধু তাদের জীবনের নয়, দক্ষিণী তারকাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামীকাল তাদের চার হাত এক হতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here