সাটুরিয়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

0
118

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম।

মামলার বাদী শাহীন খান বলেন, গত ১৩ আগস্ট সকালে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের পূর্ব গেটে আগুন লাগিয়ে বিদ্যালয়ের আংশিক ক্ষতি করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে চাপাতি দিয়ে হত্যার উদ্দেশে শ্যামল মিয়ার মাথায় কোপ মারতে আসেন। এতে শ্যামল মিয়ার মাথার বাম অংশে লেগে আহত হন। গুরুতর আহত শ্যামলকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, গত ৬ সেপ্টেম্বর তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের বাসিন্দা শাহীন খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৫/৬-৯-২৪)। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। এ মামলায় এর আগে আরও তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বুধবার আফাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here