জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলেন অধ্যাপক মাফরুহী সাত্তার

0
35

ভোট গণনাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচন কমিশনারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাফরুহী সাত্তার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

অধ্যাপক মাফরুহী সাত্তার অভিযোগ করেন, নির্বাচনে সমান সুযোগের পরিবেশ তৈরি হয়নি এবং নানা অনিয়ম ঘটেছে। এ বিষয়ে বহু অভিযোগও উঠেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে। তবে আমি কোনোভাবেই সেই চাপ মেনে নিইনি। কোনো চাপে আমি মাথা নত করব না।”