সৈয়দপুরে জামায়াতের নির্বাচনী শোডাউন

0
40

নীলফামারীর সৈয়দপুরে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে দোয়া মাহফিলে এর সমাপ্তি হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী ও উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম, পৌর মেয়র পদপ্রার্থী শরফুদ্দিন খান, উপজেলা সেক্রেটারি মাজহারুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আক্তারুজ্জামান বাদল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি সিব্বির আহমেদসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।