জামালপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, একজন আটক

0
64

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী এলাকার শ্রী শ্রী কালী মাতা মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে অনধিকার প্রবেশ করে প্রতিমাগুলো ভেঙে ফেলে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মন্দিরে ভাঙা প্রতিমা দেখে পুলিশকে খবর দেন। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে।

এরপর সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তারিয়াপাড়া গ্রামের মো. সোহরাব আলীর ছেলে হাবিবুর রহমান হাবিবকে আটক করে।

ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।