মদ খেয়ে বার ভাঙচুর, তিন যুবদল নেতা বহিষ্কার

0
146

নৈতিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটায় যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মদ খেয়ে বার ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল মিয়াজী। কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার, এবং কুয়াকাটা পৌর যুবদলের সদস্য মো. ইউসুফ ঘরামি। তিনজনকেই দলের সব কার্যক্রম বহিষ্কার করা হয়েছে।

লিখিত বক্তব্যে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল মিয়াজি ও ৭নং ওয়ার্ড যুবদল সদস্য মিরাজ হাওলাদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. শিপলু খান এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here