মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: তথ্য উপদেষ্টা

0
3
মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‍“মাইক্রোপ্লাস্টিক এখন একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। শুধু টুথপেস্ট নয়, বিভিন্ন উৎস থেকে মাইক্রোপ্লাস্টিক পরিবেশ, খাদ্য ও পানিতে ছড়িয়ে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here