বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রিজভী

0
48

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন পদে সরিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরও দাবি করেন, একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা এক-এগারোর মতো পরিস্থিতির সঙ্গে তুলনীয়।

রিজভী বলেন, “বেগম জিয়ার আমলে বা তার আগে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কর্মকর্তারা, যারা ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বা যাদের পরিবারের কেউ বিএনপির স্থানীয় নেতা ছিলেন, তাদেরকেই সরিয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, বাংলাদেশকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আসন্ন দুর্গাপূজায় নাশকতার সম্ভাবনা রয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।