বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু, আরও ২ জন হাসপাতালে

0
65

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার (৪ অক্টোবর) ভোররাতে এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন: শ্রী নিবাস মালাকার (৬৫) ও সৌরভ দাস (২৫)। তারা দুজনই  বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দ।

এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাতে তাঁরা দুজন অতিরিক্ত মদ্যপান করেন এবং এরপরেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

একদিন পর, শনিবার ভোররাতে তাঁরা দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।