সিলেটে লন্ডনপ্রবাসীর বাড়িতে আগুন

0
35

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া পোস্ট এলাকায় লন্ডনপ্রবাসী আফজাল হুসেনের পারিবারিক বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ির দুইটি কক্ষ ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
মূলত ইসলাম বিদ্বেষ মূলক প্রচারণা বিভিন্নভাবে প্রচার করায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জামাত শিবির এই ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১০টা, ২১শে ফেব্রুয়ারী ২০২৫, হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে আফজালের বাবা-মা ছিলেন। তারা বলেন, বাইরে হঠাৎ শব্দ ও আলোর ঝলকানি দেখে কয়েক মিনিটের মধ্যে ধোঁয়ায় পুরো ঘর ঢেকে যায়। দ্রুত সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

লন্ডন প্রবাসী আফজাল হোসেন এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।