রাকসু নির্বাচনে ইতিহাস গড়ল ছাত্রশিবির, প্রথমবার ভিপি নির্বাচিত

0
56

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছে ছাত্রশিবির। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

রাকসুর ইতিহাসে এর আগে ১৪ বার নির্বাচন হলেও ভিপি পদে কখনো জয় পায়নি ছাত্রশিবিরের কোনো প্রার্থী। এবার বিপুল ভোটে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন জানায়, মোস্তাকুর রহমান জাহিদ ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।