শেরপুরে জমি নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু, আহত ৬

0
46

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বানিয়াপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী।

এছাড়া, সংঘর্ষে নারী-পুরুষসহ আরও ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মরিচফুল বেগমের পরিবারের সাথে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই সকালে প্রতিপক্ষরা মরিচফুলের পরিবারের ওপর হামলা চালায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।