সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধীদল বিরোধীতা করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে, গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকার পতন করার হুমকি দিলে রাজপথেই তার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেন, আপনারা (বিরোধীদল) যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধীদলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে, ইনশা আল্লাহ।
জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘জঙ্গী দমনে জাতীয় ঐক্য লাগবে। ডিজেলের দাম বাড়ার পরও কম দামে কৃষকের কাছ থেকে ধান কেনা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি শাহবাগ থানার সামনে সাংবাদিকদের ও ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।’