বহিষ্কৃত ৭ নেতাকে দলে ফিরিয়ে নিল বিএনপি

0
46

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য এই সাত নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

যে সাত নেতার সদস্যপদ ফেরত দেওয়া হয়েছে তারা হলেন—

  • জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু (ময়মনসিংহ দক্ষিণ)

  • গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু

  • চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন

  • মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল (পিরোজপুর)

  • জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (নীলফামারী)

  • রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন

  • রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলি সরকার

এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তার সংগঠনিক ক্ষমতা পুনর্গঠনে নমনীয়তার পরিচয় দিয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের শুধু প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে, পূর্বের পদগুলো ফেরত দেয়নি।