যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

0
201

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় হামলাকারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ‘আবানডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে’ এই হামলা চালানো হয়।

পুলিশের জানায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে স্কুল থেকে জরুরি কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। হামলাকারী আগে থেকেই সেখানে ছিল এবং পরে গুলি চালায়। ঘটনার সময় তার কাছ থেকে একটি হ্যান্ডগানও পাওয়া গেছে।

তারা আরও বলেন, আহত ছয় শিক্ষার্থীর মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। বাকি চারজনের মধ্যে দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস জানিয়েছেন, হামলার কারণ এখনও অজানা। তবে হামলাকারীর পরিবার তদন্তে সহযোগিতা করছেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারী ১৭ বছর বয়সী এক মেয়ে শিক্ষার্থী।

ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অন্যান্য জরুরি সংস্থার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উইসকনসিনের গভর্নর টনি এভারস স্কুলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রার্থনা জানিয়েছেন। তিনি রাজ্যের সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলাকে ‘অসংলগ্ন ও মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে স্কুল গোলাগুলি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেএ-১২ ভায়োলেন্স প্রোজেক্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ পর্যন্ত ৩০০টিরও বেশি স্কুলে গুলির ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞদের মতে, স্কুলে বন্দুক হামলার বেশিরভাগই তরুণদের দ্বারা চালিত হয়। তবে নারী হামলাকারী বিরল। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here