‘ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত’: রিজভী

0
31

বড় কোনো সংকট সৃষ্টি না হলে ফেব্রুয়ারিতে সরকারের ঘোষিত জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে রিজভী বলেন, ‘তারেক রহমান গণমানুষের নেতা। মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।’

নির্বাচন ঘিরে দলীয় মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন ঘনিয়ে এলে সবাই ধানের শীষের পক্ষে একযোগে কাজ করবে।’

এদিন দোয়া মাহফিল শেষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।