ডিমলা উপজেলা আ.লীগ নেতা মিন্টু গ্রেফতার

0
99

নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে খগাখরিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নে টুনিরহাট গ্রামের মিন্টুর ভগ্নিপতির বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ারুল হক সরকার মিন্টু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। এ ছাড়া মেহেদী হাসান সিয়াম মিন্টুর ভাগনে।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আনোয়ারুল হক সরকার মিন্টু ও সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here