সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

0
49

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে জানান, রোববার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট চারটি ফেরি চলাচল করছে।