সহপাঠী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ, তীব্র যানজট

0
52

সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৪ জানুয়ারি), সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়লে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের এই অবরোধ-বিক্ষোভের কারণে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও, পান্থপথসহ সংশ্লিষ্ট এলাকার সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রীকে বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু নিশ্চিত করেছেন যে, সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে তিনি জানান।