নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব, উন্নয়ন সম্ভব নয়: রিতা

0
80

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব কিন্তু উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

তিনি শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সাটুরিয়ার গোপালপুর আনন্দ মেলা ২৪ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিতা আরো বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার বিগত দিনে বিএনপি কে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয়নি। কিন্তু বিএনপি কে জনগণের মন থেকে দূরে সরাতে পারেনি। যার প্রমাণ আজকের সভায় মানুষের ঢল।

আফরোজা খান রিতা আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের দোহাই দিয়ে দুর্নীতি করেছে। ১৬ বছরে আপনাদের অতি গুরুত্বপূর্ন এই গোপালপুর ধলেশ্বরী নদীতে ব্রীজ করে নাই। আমার মরহুম পিতা গোপালপুর উচ্চ বিদ্যালয় উদ্বোধন করার অপরাধে বিদ্যালয়ে কোন বরাদ্ধ দেয়নি।

তিনি আরো বলেন, আমরা এখনও পরিপূর্ন স্বাধীনতা পাই নাই। তার জন্য আমাদের নির্বাচিত সরকবার লাগবে। আর আপনারা ধানের শীষে আগামীতে ভোট দিয়ে আমাদের পাশে থাকবেন। ভোটের মাধ্যমে জনগণের সরকার আশলেই সকল সমস্যার সমাধান করতে পারব। শহীদ জিয়াউর রহমান রাষ্টপতি থাকার সময় তার কাঠামু অনুসরণ করেই দেশে সব উন্নয়ন সম্ভব হয়েছে।

রিতা আরো বলেন, শহীদ জিয়ার মতই তারই সযোগ্য পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারই প্রতিচ্ছবি। বাবার হাত ধরেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তারেক রহমান দেশের কথা, আপনাদের কথা এবং অর্থনীতির চিন্তা করে ৩১ দফা দিয়েছেন। যার মধ্যে সব কিছু তিনি তোলে ধরেছেন। প্রত্যেকটি দফার মধ্যে সাধারণ মানুষের কথা তিনি বলেগেছেন। তাছাড়া তিনি বিগত সময়ে বিভিন্ন আন্দোলনের সময় তৃণমূলের সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মোবাইলে কথা বলেছেন। এসময় তিনি সকল ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে তারেক রহমানের কর্মী হয়ে কাজ করার জন্য আহবান জানান।

গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট এ কে আজাদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here