ছড়াখালে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর

0
95
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

কক্সবাজারের চকরিয়ায় বগাছড়ি খালের পানিতে ডুবে তাজনিম জন্নাত (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তাজনিম জন্নাত ওই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি ডুলাহাজারা কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।

ডুলাহাজারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, শীত মৌসুমে বগাছড়ি খালের স্লুইস গেটে পানি আটকে রাখা হয় চাষাবাদের জন্য। রোববার সকালে ওই বগাছড়ি খালের স্লুইস গেটে আটকে রাখা পানিতে গোসল করতে যায় স্কুলছাত্রী তাজনিম। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয় সে। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এসে তানজিমের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে তার মরদেহ দাফনের ব্যবস্থা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here