বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
বুধবার (১৪ জানুয়ারি) ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি।
শামা ওবায়েদ বলেন, এখন সময় আসছে, যাকে খুশি তাকে ভোট দেওয়ার। কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না।
বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দিন চৌকদারের সভাপতিত্বে এবং জহির উদ্দিন চৌকদারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।