এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা নিয়ে মাউশির নির্দেশনা 

0
15
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা নিয়ে মাউশির নির্দেশনা 

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে তথ্যগত ভুলের কারণে যাদের উৎসবভাতা বকেয়া রয়েছে, তাদের দ্রুত বিল সাবমিট করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি)।

শনিবার (৩১ জানুয়ারি) মাউশির ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় চালুর পর যাদের তথ্য ভুল থাকার কারণে ঈদ বা নববর্ষ ভাতা আটকে আছে, তাদের জন্য ইএফটি বিল সাবমিট অপশন চালু করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের দ্রুত বকেয়া উৎসবভাতার বিল সাবমিট করতে হবে।

একই সঙ্গে মাউশি সূত্র জানায়, ইএফটি চালুর পর তথ্যগত ভুলের কারণে যাদের এক বা একাধিক মাসের এমপিও বিল বকেয়া রয়েছে, তাদেরও মাসভিত্তিকভাবে বকেয়া বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে।