পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে বর্তমান সরকার—আশা জামায়াত আমিরের

0
20
পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে বর্তমান সরকার—আশা জামায়াত আমিরের

পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পুরো ঘটনা এখনো জাতির সামনে স্পষ্ট হয়নি। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও ক্ষমতাসীনদের সম্পৃক্ততার অভিযোগ থাকায় প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে বিরোধী দলকে দোষারোপ করা হয়েছিল।

বিরোধী দলীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আংশিক সত্য প্রকাশ পেয়েছে।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় কিছুটা লাঘব হবে। বর্তমান সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, শুধু শাখা-প্রশাখা নয়, মূল হোতাদের বিচারের আওতায় আনতে হবে।