বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

0
21
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় এবং ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের আগস্ট পর্যন্ত থাকার কথা ছিল।