গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষের পর আগুন, চালক আহত

0
11
গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষের পর আগুন, চালক আহত

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘর্ষণ খেতে থাকে। একপর্যায়ে ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে বাসে আগুন ধরে যায়।

আগুন লাগার পর সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here