ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ সারাদেশ

0
18
ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ সারাদেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ঘর-বাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

ঢাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here